জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন

পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস (২৯) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরদেহ চারুকলা বিভাগের প্রাঙ্গণে নেওয়া হয় সহকর্মী ও শিক্ষার্থীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। পরে মরদেহ পাবনা সদর উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, শিক্ষক, শিক্ষার্থী ও নিহত শিক্ষিকার স্বজনেরা উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য বলেন,
“শেষ পর্যন্ত আমাদের সবাইকেই চলে যেতে হবে। সততা, স্বচ্ছতা আর জবাবদিহিতার সঙ্গে যদি জীবনযাপন করতে পারি, তবে বিদায়টাও সুন্দর হয়। তাই সবাই তার জন্য দোয়া করবেন।”

শিক্ষিকার মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন যেহেতু দায়িত্বে আছেন, তাই তাদের সঙ্গে কথা বলাই ভালো। আমার পরামর্শ হচ্ছে এখানে যারা কাজ করছেন তাদের সংখ্যা বাড়ানো দরকার, যাতে আমরা স্বস্তিতে কাজ করতে পারি।”

অকালপ্রয়াত এই শিক্ষিকার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

Read Previous

বান্দরবানের চিংড়ি ঝিড়ি: প্রকৃতি ও অভিযানের অনন্য সমন্বয়

Read Next

ঢাকা ও আশপাশে হালকা বৃষ্টি, সন্ধ্যায় হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular