১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি, পর্যটন সংবাদ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে মামলায় মোট সাতজনকে আটক করা হলো।

গ্রেপ্তারদের একজন শাহজালাল (২৫)। তিনি কুমিল্লার হোমনা থানার অনন্তপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, শাহজালাল সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত।

অন্য আসামি মো. ফয়সাল হাসান (২৩) পাবনা জেলার পাঁচবাড়িয়া গ্রামের কিয়ামুদ্দিন হাসানের ছেলে। তাকে নগরীর ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ফয়সালও হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত বলে পুলিশের দাবি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, এর আগে জিএমপি ও র‌্যাব যৌথ অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়েছিল, যারা সবাই হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন।

পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Read Previous

গাজায় শিশুমৃত্যু বেড়েই চলছে, পুরো শহর দখলের পথে ইসরাইল

Read Next

চীনের গানসু ও গুয়াংডংয়ে প্রবল বর্ষণ ও ভূমিধস, নিহত ১৭, নিখোঁজ ৩৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular