
খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের প্রাক্তন ছাত্রদের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বর্তমানে অধ্যায়নরত সম্ভাবনাময় ছাত্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এদিন আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ২০০৬ ব্যাচের প্রতিনিধিত্ব করেন সৈয়দ নূরে জামান সাদি শফিকুল, আশরাফ তুহিন, সাবাহ শারিক, আসিফুর রহমান এবং সাজীদ খান নাফিজ আদনান সহ অনেকে।

স্কুলের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জেসমিন আরা বেগম এবং সহকারী শিক্ষক এনায়েত উল্লাহ।
সহকারি প্রধান শিক্ষক ২০০৬ ব্যাচের প্রাক্তন ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান ছাত্রদের এই আয়োজন থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষে জ্ঞান আহরনের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি উপস্থিত থেকে মেধাবী ছাত্রদের মাঝে ২০০৬ ব্যাচের প্রাক্তন ছাত্রদের দেয়া নগদ অর্থ প্রদান করেন।
এছাড়া আয়োজন শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পুরাতন বন্ধুদের পেয়ে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েনন এবং স্মৃতিচারনে ব্যাস্ত হয়ে পড়েন। ইফতার আয়োজনের পর সকল বন্ধুরা মিলে বিদ্যালয় অডিটোরিয়ামে মাগরিবের নামাজ আদায় করেন।



