২৮/০৪/২০২৬
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, “লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে রেল চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।”

দুর্ঘটনার পর সিলেট স্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস আটকা পড়ে। এই ট্রেনটির সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। অন্যদিকে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকা রয়েছে।

সিলেট রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে এবং এটি সম্পন্ন হতে অন্তত এক ঘণ্টা সময় লাগতে পারে। উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

স্থানীয় প্রশাসন ও রেলওয়ের উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সিলেট রুটটি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় ট্রেন রুট। এই রুটে চা-বাগান, পাহাড়ি দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ থাকায় প্রতিদিন হাজারো যাত্রী এই পথে যাতায়াত করেন। দুর্ঘটনার কারণে আজকের ভ্রমণসূচি ব্যাহত হয়েছে অনেক যাত্রীর।

Read Previous

বাংলাদেশি পর্যটকদের জন্য চাদ ভ্রমণ ভিসা গাইড

Read Next

রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য বাড়লেও থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular