অষ্টমী পূজায় সারা দেশের জুয়েলারি দোকান বন্ধ থাকছে মঙ্গলবার

পর্যটন সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও অষ্টমী পূজার দিন সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, ধর্মীয় আবহ ও পূজার মর্যাদা রক্ষায় সারা দেশের জুয়েলারি ব্যবসায়ী প্রতিষ্ঠান ওই দিন বন্ধ থাকবে।

প্রতি বছর অষ্টমী পূজার দিন বাজুসের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়, যাতে পূজার আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন হয়।

Read Previous

আংশিক রপ্তানিমুখী শিল্পের জন্য এনবিআরের নতুন নীতি সহায়তা

Read Next

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকা করিমের ১১৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular