গারো পাহাড়ের ঢালে রঙিন গোলাপ: সীমান্তঞ্চলে বদলে যাওয়া কৃষির গল্প
পর্যটন সংবাদ ডেস্ক : ভারতের মেঘালয় রাজ্যের আবহাওয়া বরাবরই আলাদা। শীত এখানে নামে আগেভাগে, দীর্ঘ সময় থাকে, আর বছরের বেশির ভাগ সময়েই বৃষ্টি লেগে থাকে কমবেশি। এই জলবায়ুর প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তঘেঁষা গারো পাহাড় অঞ্চলেও।







