১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য আমিরাতে সাশ্রয়ী গোল্ডেন ভিসার নতুন সুযোগ

পর্যটন সংবাদ ডেস্ক:আমিরাতে বসবাস বা ব্যবসার স্বপ্ন পূরণে আর বড় অঙ্কের বিনিয়োগ বাধ্যতামূলক নয়! বাংলাদেশিসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য চালু হয়েছে একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা, যা আগের তুলনায় অনেক সহজ ও সাশ্রয়ী।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন ‘ইকোনমিক টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিকরা এখন মাত্র ৬৮০০ দিরহাম (প্রায় ২ লাখ টাকা) ফি দিয়ে গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাবেন। নতুন এই ‘মনোনয়ন-ভিত্তিক’ পদ্ধতিতে আবেদনকারীদের আর বড় ব্যবসা কিংবা সম্পত্তি বিনিয়োগের প্রয়োজন নেই।

এই ভিসা পেতে হলে আবেদনকারীর সামাজিক ও পেশাগত ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা করা হবে। কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড, অর্থপাচার বা অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ থাকলে আবেদন বাতিল হতে পারে।

গোল্ডেন ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি দীর্ঘমেয়াদি এবং রাজনৈতিকভাবে স্থায়ী একধরনের আবাসন সুবিধা দেয়। ভিসাধারীরা তাদের পরিবারকেও আমিরাতে নিয়ে যেতে পারবেন। এমনকি গৃহকর্মী ও ব্যক্তিগত গাড়িচালক রাখার সুযোগও থাকবে তাদের জন্য। পাশাপাশি তারা দেশটিতে বৈধভাবে চাকরি কিংবা ব্যবসায় জড়িত হতে পারবেন।

জানা গেছে, এই নতুন সুযোগকে কাজে লাগাতে ইতোমধ্যে প্রায় ৫,০০০ জন আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশিদের জন্য আমিরাতে বসবাস ও কাজের নতুন দিগন্ত খুলে দিচ্ছে এই সাশ্রয়ী গোল্ডেন ভিসা। তাই যারা আমিরাতে স্বপ্নের জীবন গড়তে চান, তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ।

– পর্যটন সংবাদ

Read Previous

পতেঙ্গা সৈকতের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

Read Next

হাইকোর্ট নিয়ে মন্তব্য: সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশের জন্য ২০ জুলাই দিন নির্ধারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular