১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট আটকে: যান্ত্রিক ত্রুটিতে বিঘ্নিত উড়োজাহাজ চলাচল

ছবি: সংগৃহীত

পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আগত বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট রানওয়ে আটকে পড়েছে। ফলে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের ২৩ নম্বর প্রান্তে আটকে পড়ে। উড়োজাহাজটিতে প্রায় ৪০০ জন হজযাত্রী ও প্রবাসী যাত্রী ছিলেন।

চোখে পড়ার মতো বৃষ্টির মধ্যেই অবতরণ করে উড়োজাহাজটি। যাত্রীদের একজন, চট্টগ্রামের দোস মোহাম্মদ, মুঠোফোনে জানান, “বিমানটি গতকাল রাত সাড়ে ১১টায় মদিনা থেকে ছাড়ে এবং আজ সকাল সোয়া ৯টায় চট্টগ্রামে পৌঁছায়। অবতরণের পর হঠাৎ ইউটার্ন নেওয়ার সময় এটি মাঝপথে আটকে যায়। আমরা প্রায় দুই ঘণ্টা ধরে বিমানের ভেতরে বসে আছি।”

এ বিষয়ে বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “রানওয়ে-২৩ প্রান্তে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে গেছে। দ্রুততম সময়ের মধ্যে উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার কাজ চলছে।”

এ ঘটনায় বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে সাময়িক বিঘ্ন দেখা দিলেও কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Read Previous

চট্টগ্রাম বন্দরে অলস পড়ে থাকা বিলাসবহুল গাড়িগুলোর শেষ ঠিকানা ‘স্ক্র্যাপ শেড’

Read Next

নরিতাগামী বিমানের ফ্লাইট বন্ধে সমালোচনার ঝড়: কৌশলগত স্বার্থে আঘাত বলছেন বিশেষজ্ঞরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular