১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-বিমা-পুঁজিবাজার

ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১০ দিনের টানা ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) খুলছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারসহ সব ধরনের অফিস।

এর আগে গত ৪ জুন (বুধবার) ব্যাংক-বিমা ও পুজিবাজারে সর্বশেষ কার্যদিবসের লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল আজহা, বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার (১৪ জুন) পর্যন্ত বন্ধ থাকে কার্যক্রম।

তবে ঈদের ছুটির আগে ও পরে ৫, ১১ ও ১২ জুন দেশের কিছু এলাকায় তফসিলি ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে খোলা ছিল। এছাড়া গত ৫ জুন কোরবানির হাট সংশ্লিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা ছিল রাত ১০ টা পর্যন্ত।

ছুটি শেষে আজ ব্যাংক ও পুজিবাজারে স্বাভাবিক লেনদেন চালু হবে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। আর পুজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে টানা এই ছুটি দিতে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে (শনিবার) অফিস খোলা রেখেছিল সরকার।

Read Previous

বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামানের দাফন সম্পন্ন

Read Next

ঢাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular