
বিশ্বমানের উচ্চ শিক্ষা, আধুনিক জীবন যাপন ও পড়াশোনার পর কাজের সুযোগ—এই তিনে মিলে অস্ট্রেলিয়া এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম প্রিয় গন্তব্য। QS Best Student Cities 2025 র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৩০ ছাত্রবান্ধব শহরের তালিকায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, ক্যানবেরা ও অ্যাডিলেড জায়গা করে নিয়েছে।
শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো কোথায়?
অস্ট্রেলিয়ার বহু বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবেই QS World University Rankings 2025-এ স্থান পায়। শিক্ষার মান, গবেষণায় অগ্রগতি এবং বৈশ্বিক খ্যাতির কারণে এগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে।
University of Melbourne
Australian National University (ANU)
University of Sydney
University of Queensland
UNSW Sydney
ডিগ্রির পর কাজের সুযোগ
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য অন্যতম বড় সুবিধা হলো স্নাতকের পর কাজ করার অনুমতি। পড়াশোনা শেষে শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত দেশটিতে থেকে কাজ করতে পারেন, যা ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য বিশাল সহায়তা।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি
অস্ট্রেলিয়ার অনেক বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণ করতে চালু করেছে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য স্কলারশিপ হলো:
University of South Australia – Vice Chancellor’s International Excellence Scholarship
Deakin University – Vice-Chancellor’s Meritorious 100% Scholarship
La Trobe University – La Trobe High Achiever Scholarship
Flinders University – Excellence Scholarships ও Vice-Chancellor International Scholarships
Bond University – Undergraduate Excellence Scholarship
এই বৃত্তিগুলো আন্তর্জাতিক মেধাবীদের জন্য শিক্ষা খরচ কমিয়ে দেয়, অনেক ক্ষেত্রে পুরো টিউশন ফি-ও মওকুফ করা হয়।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো নতুন শিক্ষার্থীদের জন্য রয়েছে:
অভ্যর্থনা ও ওরিয়েন্টেশন সেশন
আইনি সহায়তা
ক্যারিয়ার কাউন্সেলিং
মানসিক স্বাস্থ্য সহায়তা
সবমিলিয়ে, অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া মানে শুধু ডিগ্রি অর্জন নয়, বরং এক অনন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ। যারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদন করতে চান, তারা এখনই পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ এবং আবেদনের সময়সীমা দেখে প্রস্তুতি শুরু করুন।



