বাংলাদেশ বিমান বন্ধ করে দিচ্ছে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট

বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে জাপানের নারিতা রুট। আগামী ১ জুলাই থেকে এ রুটে আর ফ্লাইট পরিচালনা করছে না বাংলাদেশ বিমান।

রবিবার (১৮ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার’ নিরিখে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা ‘স্থগিত’ ঘোষণা করা হয়েছে।

যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকিট কিনে রেখেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনও বাড়তি খরচ ছাড়াই পুরো অর্থ ফেরত নিতে পারবেন। সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু করে বিমান। দেড় বছরের মাথায় তা বন্ধ হতে চলায় ঢাকা থেকে বিমানে করে সরাসরি জাপানে যাওয়ার সকল উপায় বন্ধ হয়ে যাচ্ছে।

ঢাকা-নারিতা রুটে বিমান প্রথম ফ্লাইট শুরু করে ১৯৮১ সালে এবং ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়। এর আগে ১৯৭৯ সালে ঢাকা-টোকিও ফ্লাইট চালু করেছিল বিমান। সেই রুটও কিছু দিন পর বন্ধ হয়ে যায়।

Read Previous

চন্দ্রঘোনা-রাইখালী রুটের ফেরি ফের চালু

Read Next

এভিয়েশন খাতে সহযোগিতা নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে মতবিনিময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular