চন্দ্রঘোনা-রাইখালী রুটের ফেরি ফের চালু

টানা ৫ দিন বন্ধ থাকার পর ফের আবার চালু হয়েছে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল।

রোববার (১৮ মে) ভোর ৬ টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

রাঙ্গামাটি সওজ নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন,নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি ঘাট ও তার আশেপাশের এলাকা ড্রেজিং শেষে আজ (রোববার) থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে পরিশ্রম করে ফেরি ঘাটে প্রয়োজনীয় ড্রেজিং এর কাজ করেছেন। সংযোগ সড়ক ও সংস্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, কর্ণফুলী নদীতে জোয়ার-ভাটা আছে। শুধু মাত্র ভাটার সময় আমরা কাজ করতে পেরেছি তাই এতটু বেশি সময় লেগেছে। এখন থেকে ভাটা ও শুষ্ক মৌসুমে যে নাব্যতা সংকটে ফেরি ও পল্টুন ভিড়তে না পাড়ায় জনগণ যে দুর্ভোগে পড়তেন তার সমাধান হয়েছে।

ফেরিঘাটে এক লরী চালক মো. আনসার আলী বলেন, রোববার ভোর ৬ টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে আমাদের যে পরিমান ভোগান্তি ছিল তা কমেছে। এখন আমরা খুব সহজে কোন ঝামেলা ছাড়াই চট্টগ্রাম বা বান্দরবাদ যেতে পারবো।

প্রসঙ্গত, ঘাট ড্রেজিংয়ের জন্য গত ১৩ -১৭ মে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

Read Previous

ইউএস-বাংলার কামরুল ইসলাম পেলেন মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড

Read Next

বাংলাদেশ বিমান বন্ধ করে দিচ্ছে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular