১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এভিয়েশন খাতে সহযোগিতা নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে মতবিনিময়

আজ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার হাইকমিশনার অজিত সিং।

রোববার (১৮ মে) বেবিচকের প্রধান কার্যালয়ে তাদের মাঝে এ সাক্ষাৎ হয়। এ সময় তারা নানা বিষয়ে আলোচনা করেন এর মাঝে বিশেষ করে এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন বিষয়ে আলোচনা হয় তাদের মাঝে।

তাদের এই সাক্ষাৎকালে নানাবিধ আলোচনার মাঝে উঠে আসে বাংলাদেশের বিমানবন্দরগুলোর চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্প, বিদ্যমান কার্গো ভিলেজের কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা বিষয়ে। একিসাথে এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন দেওয়ার বেপারেও আলোচনায় হয়।

এই দুই বন্ধুপ্রতিম দেশের মাঝে এভিয়েশন খাতে নানাবিধ সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করার উপায় নিয়েও মতবিনিময় করেন তারা। উভয় পক্ষই দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেন।এসময় কানাডা দূতাবাসের প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read Previous

বাংলাদেশ বিমান বন্ধ করে দিচ্ছে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট

Read Next

বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা: উপদেষ্টা আসিফ মাহমুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular