বিশ্বস্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. তাহমিদ: টাইম ম্যাগাজিন

যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদকে বিশ্ব স্বাস্থ্যখাতে ।

মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং সীমিত-সম্পদের অঞ্চলে স্বাস্থ্য সমস্যার দৃষ্টান্ত-নির্ভর সমাধানে তার অগ্রণী অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মান দিয়েছে সাময়িকীটি।

ড. তাহমিদের নেতৃত্বে আইসিডিডিআরবি অত্যাধুনিক গবেষণা ও জীবনরক্ষাকারী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের লাখো মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে এবং বৈশ্বিক সহযোগিতা সম্পর্ক করেছে সুদৃঢ়।

আগামী ১৩ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘টাইম ১০০ ইম্প্যাক্ট ডিনার: লিডারস শেপিং দ্য ফিউচার অফ হেলথ’ শীর্ষক অনুষ্ঠানে অন্য মনোনীত ব্যক্তিদের সঙ্গে যোগ দেবেন ড. তাহমিদ আহমেদ।

টাইমের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী সেখানে তিনি একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন। এই বক্তব্য টাইমের সম্পাদকীয় ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও প্রচার করা হবে।

এই অসামান্য স্বীকৃতি পাওয়া উপলক্ষে ড. তাহমিদ বলেন, ‘টাইমের ২০২৫ সালের স্বাস্থ্যে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় থাকা গর্বের বিষয়। এই অর্জন আমার একার নয়, এটি আইসিডিডিআরবির বিজ্ঞানী, কর্মী, বৈশ্বিক অংশীদার ও আমাদের সেবাগ্রহণকারীদের সবার। টাইম আমাকে যে স্বীকৃতি ও গুরুত্ব দিয়েছে, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। এধরনের স্বীকৃতি অপুষ্টির বিরুদ্ধে লড়াই এবং স্বাস্থ্য গবেষণায় বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে, যা যুদ্ধ-সংঘাত নয়, বরং ন্যায়, স্বাস্থ্য ও মানুষের মর্যাদার পক্ষে কাজ করবে।’

ড. তাহমিদ অহমেদের এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশের তরুণ বিজ্ঞানী ও গবেষকদের জন্যও পরিশ্রম ও নিষ্ঠার সাথে বাংলাদেশে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখার অনুপ্রেরণা।

Read Previous

বাংলাদেশি হয়ে সৌদি আরবে নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন নরসিংদীর হাফেজ

Read Next

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular