১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে ।

আজ শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

তিনি জানান, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে—এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে, সেগুলো সম্পন্ন করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

Read Previous

বিশ্বস্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. তাহমিদ: টাইম ম্যাগাজিন

Read Next

সারাদেশে বইছে তাপপ্রবাহ,বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular