১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ট্যুরিস্ট ভিসা খুব শিগগির চালু হচ্ছে

বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে। তবে দুই দেশের আলোচনায় খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে হিলি স্থলবন্দর পরিদর্শন করেন মনোজ কুমার, স্থলবন্দর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আমদানি-রপ্তানিতে গতি বৃদ্ধি করতে দুদেশের সরকার কাজ করছে জানিয়ে বৈঠকে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভারত অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইনসহ বেশকিছু কাজ চলমান। সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি আরও বৃদ্ধিপাবে। বর্তমানে বাংলাদেশিদের জন্য বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

এর আগে, রাজশাহী থেকে সড়কপথে হিলিতে আসেন ভারতীয় সহকারী হাইকমিশনার। পরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে যান এবং সেখানে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন।

পরে ভারতে কিছুক্ষন অপেক্ষা করে আবার বাংলাদেশে প্রবশ করে রাজশাহীর উদ্দেশ্যে রৌনা হন তিনি।

Read Previous

কিহাক সাং পেলেন বাংলাদেশের সন্মামসূচক নাগরিকত্ব

Read Next

চীন ব্যাতিত সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular