১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিহাক সাং পেলেন বাংলাদেশের সন্মামসূচক নাগরিকত্ব

কিহাক সাং-কে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) প্রদান করেছে সরকার।
দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান হচ্ছেন কিহাক সাং।

বুধবার (৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫-এ তার হাতে বাংলাদেশের পাসপোর্ট তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে মঙ্গলবার, ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন কিহাক সাংয়ের নেতৃত্বে আসা দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল। তারা বাংলাদেশে বৃহৎ বিনিয়োগের প্রতিশ্রুতি প্রদান করেন বাংলাদেশকে।

এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বস্ত্র ও তৈরি পোশাক, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ।

গত সোমবার তারা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন। আশির দশকে বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে ৭৮ বছর বয়সী কিহাক সাং ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশের শিল্পের সঙ্গে নিজের জীবনের অর্ধেকের বেশি সময় (৪৫ বছর) কাটিয়েছেন তিনি। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ের অবদানের জন্য তাকে এই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

Read Previous

স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু বাংলাদেশে

Read Next

ভারতের ট্যুরিস্ট ভিসা খুব শিগগির চালু হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular