স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু বাংলাদেশে

বাংলাদেশে আজ থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা।

বুধবার (৯ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে।

উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেন, ‘বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু হলো আজ থেকে।’

এর আগে গত ৬ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।’

বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। সেই নিবন্ধনও স্টারলিংক ইতিমধ্যে পেয়ে গেছে।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করার কথাও জানান আশিক মাহমুদ। তিনি বলেন, স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া সম্মেলনে উপস্থিত সব অংশগ্রহণকারীরা ব্যবহার করতে পারবেন এই সেবা।

গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। সেখানে বাংলাদেশের জন্য স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

Read Previous

দক্ষ কর্মী নিতে ফিনল্যান্ডকে অনুরোধ জানায় বাংলাদেশ

Read Next

কিহাক সাং পেলেন বাংলাদেশের সন্মামসূচক নাগরিকত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular