ইতালির ও ভারতীয় ভিসা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা যা বললেন

ইতালি ভিসা আগ্রহী বাংলাদেশি কর্মী যাদের ভিসা এখনো অপেক্ষ্মান (পেন্ডিং) আছে, তার সমাধান শুধুমাত্র ইতালির হাতে। আর এর সমস্যা সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে ইতালিকে বারবার চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ইতালির বিষয়টি নিয়ে আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। কিছু সমস্যা আছে যেখানে আমাদের ত্রুটি রয়েছে । নিজেদের ত্রুটি মেনে নেয়া উচিত। কারণ, ৬০ হাজার মানুষের কাগজপত্র ইস্যু হয়েছে সেই কাগজপত্রের অনেক ক্ষেত্রে ভিত্তি সঠিক নয় বলে আমাদের কাছে তথ্য আছে ,ইতালিয়ানরাও সেটাকে চিহ্নিত করেছে।

তিনি বলেন, তারা আমাদের জানিয়েছেন, এগুলো পরিক্ষা নিরিক্ষা না করে ভিসা দিতে পারবে না। দুঃখজনক হলেও সত্যি আমাদের কাগজপত্র নিয়ে বিভিন্ন সময়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে সন্দেহ প্রকাশ করা হয়। আর তাদের সন্দেহ করা অমূলক নয়।

ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের উদ্দেশ্যে তৌহিদ হোসেন বলেন, আমার সহানুভূতি তাদের প্রতি আছে যারা এমন বিরম্বনায় পরেছেন। আমি নিশ্চিত তাদের মধ্যে অনেক সঠিক মানুষ আছে। কিন্তু যেটা হয়, সঠিকের সঙ্গে বেঠিক ঢুকে যায় তখন সবগুলো পরিক্ষা করতে হয়। আর এতে করে সঠিক যারা তাদের কিছুটা ভগান্তি পোহাতে হয়, সেটাই ঘটছে এখানে। এখন তারা যদি আন্দোলন করে তাহলে এর মাধ্যমে সমাধান হবে না। এই সমস্যার সমাধান ইতালিয়ানদের হাতে এবং আমরা তাদের অবিরাম চাপ দিয়ে যাচ্ছি।

তার বক্তব্যে ভারতিয় ভিসার বেপারে কথা উঠে আসে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে যে কোনো অগ্রগতি হয়নি, তারই ইঙ্গিত মিলেছে পররাষ্ট্র উপদেষ্টার দেয়া বক্তব্যে।

Read Previous

১০ হাজার ৪৮৭ হজযাত্রীকে নিয়ে শঙ্কার প্রকাশ ধর্ম উপদেষ্টার

Read Next

গ্রেপ্তার হলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular