
কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমের ১০ হাজার ৪৮৭ হজযাত্রীকে নিয়ে শঙ্কার কথা জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
ধর্ম উপদেষ্টা সাফ জানিয়ে দেন যদি কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে একজন হজযাত্রীও হজ করতে না পারে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে। এ দায় কোনোভাবেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের থাকবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না জানিয়ে দিয়েছেন।
উল্লেখ্য প্রতি বছর হজ এজেন্সির দায়িত্বহীনতাদ কারনে অনেক যাত্রী টাকা দিয়েও হজ পালন করতে পারেন না। কিছু কিছু অসাধু ব্যবসা-সম্পৃক্ত এজেন্সির তালবাহানার স্বীকার হন তারা।



