নববর্ষকে কেন্দ্রকরে নিরাপত্তা জোরদার হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদযাপন হবে এ বছর, তাই উৎসবকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে উৎসবকেন্দ্রিক নিরাপত্তা বেপক ভাবে বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

নিরাপত্তা যাতে কোন ভাবেই বিঘ্নিত না হয় সেজন্য যা করা প্রয়োজন, সেসব বেপারে প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের ৮ মাসে আইন-শৃঙ্খলা নিয়ে তিনি কতটা সন্তুষ্ট এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যতটুকু সন্তুষ্ট আমিও ততটুকু সন্তুষ্ট।

কেএফসি সহ সারাদেশে বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুর হয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এসব দোকানের সামনে নিরাপত্তা বাড়ানো হবে কিনা জানতে চাওয়ায় তিনি বলেন, সারাদেশের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা হবে কিনা এ বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে। সেখান থেকেই ১০ তারিখে সিদ্ধান্ত হবে। তবে নাম পরিবর্তন নিয়ে আজকে আলোচনা হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে সেহেতু তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এবারের উৎসবে প্রচুর জনসমাগম হবে। বিভিন্ন স্থানে বসবে মেলা , বাঙালি ছাড়াও ২৬টি জাতিগোষ্ঠী এতে অংশগ্রহণ করবে বলে তিনি জানান ।

Read Previous

নারায়ণগঞ্জে ইকোনমিক জোন পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারীরা

Read Next

১০ হাজার ৪৮৭ হজযাত্রীকে নিয়ে শঙ্কার প্রকাশ ধর্ম উপদেষ্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular