‘পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে’

ভারতের অংশে থাকা কাশ্মীরও পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। 

গতকাল বুধবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে যান তিনি।

সেখানে বলেন, ভারতের জম্মু-কাশ্মীরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে, সেটিতে তারা সব সময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে। কোনো সন্দেহ নেই, কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী এটি একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।

হুমকি দিয়ে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে। পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে। আজাদ কাশ্মীরে মুজাফ্ফরাবাদে কাশ্মীর আন্দোলনে শহীদদের বেদিতে পুষ্পস্তব অর্পণ করেন তিনি।

Read Previous

চার বিভাগকে প্রদেশ করার প্রস্তাব

Read Next

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হয়েছে আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular