১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এ সিদ্ধান্ত নেন।

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা দেখা দেয়।

শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাঁদের মধ্যে সমঝোতা হয়।

ট্রাম্প বলেছেন, শেনবাউমের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি অবিলম্বে মেক্সিকোতে শুল্ক আরোপ স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা পাঠাতে রাজি হয়েছেন শেনবাউম।

আমদানিকৃত পণ্যে শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তবে পৃথক দুটি ফোনালাপের পর ট্রাম্প খুবই সন্তুষ্ট বলে জানিয়েছেন। তিনি শুল্ক আরোপ প্রক্রিয়া এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন।

ট্রাম্প বলেছেন, কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে। ফেনটানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছে।

Read Previous

নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Read Next

রাত ভ্রমণের জন্য বিশ্বের জনপ্রিয় ৫ স্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular