১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ভ্রমণের জন্য বিশ্বের জনপ্রিয় ৫ স্থান

রাতের আকাশের প্রতি মানুষের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। Booking.com সম্প্রতি ঘোষণা করেছে যে নোকট্যুরিজম” (Noctourism) ২০২৫ সালের অন্যতম প্রধান ভ্রমণ প্রবণতা হতে যাচ্ছে। 

তাদের করা এক সমীক্ষায় দেখা গেছে, ২৭,০০০-এরও বেশি ভ্রমণপ্রেমীর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ রাতের আকাশ উপভোগ করার জন্য ডার্কার স্কাই ডেস্টিনেশন বা অন্ধকারময় আকাশ বিশিষ্ট স্থান ভ্রমণের পরিকল্পনা করেছেন। এখানে তারা তারার আলোতে স্নান (Starbathing), দুঃসাধ্য মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পান।

 নাইট অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ সম্পর্কে ভ্রমণ লেখক স্টেফানি ভারমিলন বলেন,

রাতের অভিযানের সবচেয়ে চমৎকার দিক হলো শুধু একটু দেরি করে জেগে থেকে বা খুব ভোরে উঠে আপনি কোনো স্থানের সম্পূর্ণ নতুন এক রূপ দেখতে পাবেন। আমাদের অনুভূতি তখন আরও তীক্ষ্ণ হয়, এবং রাতের সময় যে দৃশ্য ও অভিজ্ঞতা পাওয়া যায়, তা দিনের বেলা একেবারেই সম্ভব নয়। ফলে সবকিছু নতুন ও রোমাঞ্চকর মনে হয়।

নিচে দেওয়া হলো স্টেফানি ভারমিলনের পাঁচটি প্রিয় রাতের অভিজ্ঞতা—যার মধ্যে রয়েছে উজ্জ্বল উৎসব থেকে শুরু করে প্রকৃতির মোহনীয় “আকাশ-নৃত্য”।

 ১. আইসল্যান্ডে গরম পানির ঝর্ণায় বসে নর্দান লাইটস দেখা

কোথায়: আইসল্যান্ড

কেন বিশেষ: ভাগ্যবান ভ্রমণকারীরা নর্দান লাইটস বা অরোরা বোরিয়ালিসের (Northern Lights) জাদুকরী দৃশ্যের সাক্ষী হতে পারেন। এটি ঘটে যখন সূর্যের চার্জযুক্ত কণা পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ করে, যার ফলে আকাশে সবুজ, নীল, বেগুনি এবং লাল রঙের ঝলকানি সৃষ্টি হয়।

 সাধারণত এই দৃশ্য দেখতে হলে ঠান্ডায় মোড়ানো পাহাড়ে বা হিমবাহের ওপর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তবে আরও আরামদায়ক বিকল্প হলো  আইসল্যান্ডের প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণগুলিতে বসে রাতের আকাশ উপভোগ করা।

 ২. স্কটল্যান্ডের “Up Helly Aa” আগুনের উৎসব

কোথায়: লারউইক, শেটল্যান্ড দ্বীপপুঞ্জ, স্কটল্যান্ড

কেন বিশেষ:স্কটল্যান্ডের এই  ভাইকিং ঐতিহ্যবাহী উৎসবটি জানুয়ারির শেষ মঙ্গলবার পালিত হয়।

প্রায় ২০০ বছর আগে শুরু হওয়া এই উৎসবে ১,০০০-এরও বেশি মানুষ টর্চ হাতে করে শোভাযাত্রা করে, আর বিশাল এক ভাইকিং যুদ্ধজাহাজ তৈরি করে সেটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এরপর মধ্যরাত পর্যন্ত চলে সঙ্গীত, নাচ ও পার্টি!

 ৩. চিলির আতাকামা মরুভূমিতে তারাভরা রাত

কোথায়: আতাকামা, চিলি

কেন বিশেষ:আতাকামা পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি, যেখানে বছরে প্রায় ৩০০ রাত আকাশ মেঘমুক্ত থাকে। ফলে এটি তারামণ্ডল পর্যবেক্ষণের জন্য আদর্শ স্থান।

এই মরুভূমিতে ALMA Observatory নামে পৃথিবীর অন্যতম শক্তিশালী টেলিস্কোপ রয়েছে, যা মহাবিশ্বের রহস্য উদঘাটনে ব্যবহৃত হয়।

৪. জাম্বিয়ার রাতের সাফারি কোথায়: জাম্বিয়া (South Luangwa, Lower Zambezi, Kafue National Park)

কেন বিশেষ: রাতের সাফারিতে বেশিরভাগ শিকারী প্রাণীরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সিংহ, চিতা এবং হায়েনার মতো শিকারী প্রাণীরা দিনের বেলা বিশ্রাম নেয়, কিন্তু রাতে তাদের প্রকৃত জীবনযাত্রা শুরু হয়।

৫. তাইওয়ানের রাতের বাজার

কোথায়: তাইপেই, তাইওয়ান

কেন বিশেষ: তাইওয়ানের রাতের বাজারগুলো শুধু খাবারের জন্যই নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও সম্প্রদায়ের জন্যও পরিচিত।

এই বাজারগুলোতে শিলিন নাইট মার্কেট (Shilin Night Market) ও রাওহে নাইট মার্কেট (Raohe Night Market) বিশেষ জনপ্রিয়।

Read Previous

শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

Read Next

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular