আরো ৭ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৮২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৭ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯০ হাজার ৪৪০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত সাতজনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের। একজন করে খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৮৯০ ডেঙ্গু রোগী।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৮৬ হাজার ৬৯৩ জন ছাড়পত্র পেয়েছে।

Read Previous

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপালো কেন্দ্রীয় ব্যাংক

Read Next

চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular