সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপালো কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। তিনি বলেছেন, বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেবো। আমাদের টাইট পলিসি থাকবে। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬টি ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে। টাকা ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িক সরে এসে এ সহায়তা দেয়া হয়।

ব্যাংকে গ্রাহকের আমানত পুরোপুরি সুরক্ষিত আছে উল্লেখ করে তিনি বলেন, সবাই তাদের টাকা ফেরত পাবে। কোনও ব্যাংকে তারল্য সংকট দেখা দিলে বাংলাদেশ ব্যাংক তাদের পাশে দাঁড়াবে। ১ ডিসেম্বর থেকে ব্যাংকে অনেক পরিবর্তন পাবে গ্রাহকরা।

Read Previous

বাড়ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্য

Read Next

আরো ৭ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular