গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচি ঘোষণা ৫ দফা দাবিতে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, শহিদ পরিবারদের আর্থিক সহায়তা প্রদান,আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, ছাত্র সংসদ নির্বাচন চালু, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া ও রিকশাচালকদের উপর সংঘটিত হয়রানি বন্ধের দাবিতে পদযাত্রা ও সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট।

মঙ্গলবার (১৯নভেম্বর)  দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এই সংবাদ সম্মেলনে ‘পদযাত্রা ও সমাবেশ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক সালমান সিদ্দিকী। লিখিত বক্তব্যে তিনি বলেন, এই আন্দোলনের যৌক্তিক এবং নৈতিক ভিত্তি তৈরি করতে হলে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

‘গণতান্ত্রিক ছাত্র জোট’–এর উদ্যোগে ৫ দফা দাবিতে আগামী বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাহাদুর শাহ পার্ক পর্যন্ত ‘পদযাত্রা ও সমাবেশ’ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এই পাঁচ দফা দাবি হলো—১. গণহত্যায় জড়িতদের বিচার করা, শহীদ পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা, আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। ২. অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। ৩. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা। নিম্নআয়ের মানুষদের জন্য রেশন দেওয়াসহ সিন্ডিকেট এবং বড় ব্যবসায়ীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় বাণিজ্য চালু করা। ৪. শ্রমিক আন্দোলনে পুলিশি হামলা বন্ধ করাসহ পোশাকশ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করা ও পোশাকশ্রমিক হত্যার বিচার করা। ৫. পুনর্বাসন ছাড়া রিকশাশ্রমিকদের হয়রানি করা বন্ধ করা।

 

Read Previous

বিপুল পরিমানে জাটকা ও শাপলাপাতা মাছ জব্দ

Read Next

বান্দরবানে নতুন পর্যটন বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular