১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলের মাধ্যমে এই সংগঠনের নতুন ৫০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চন্দন দাস, যিনি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তারেক সুলতান, যিনি গোপালগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদে কর্মরত রয়েছেন।

কমিটিতে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যরা ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক কল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান, সিনিয়র শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্য এবং বর্তমান বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের জন্য একটি শক্তিশালী কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও কাউন্সেলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন এবং বিভাগের ব্র্যান্ড এম্বাসাডর হিসেবে ভূমিকা পালন করা হবে।

এই উদ্যোগ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করে পর্যটন ও হসপিটালিটি সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

নরসিংদীর পলাশে লক্ষণ সাহার জমিদার বাড়ি: ‘জামিনা মহল’-এ রূপান্তর, দেবোত্তর দাবি ও সংরক্ষণের প্রয়োজনীয়তা

Read Next

ইজরায়েল-মার্কিন যৌথ হামলার পর ইরান ও মধ্যপ্রাচ্যে বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা: পর্যটন শিল্পে ব্যাপক ধাক্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular