
পর্যটন সংবাদ ডেস্ক: পর্যটক এবং অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। মার্কিন দূতাবাস শনিবার (২০ সেপ্টেম্বর) এক বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছে।
বার্তায় বলা হয়, যারা ভ্রমণ বা কাজের প্রতিশ্রুতি দেখিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে অভিবাসীদের সীমান্ত পারাপারে সহায়তা করে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সক্রিয় ব্যবস্থা নিচ্ছে।
দূতাবাস আরও উল্লেখ করেছে, “আমরা আমাদের অংশীদার দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে মানব পাচারকারীদের শনাক্ত, গ্রেপ্তার, বিচার এবং শাস্তি নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানাচ্ছি।”
পর্যটক এবং আন্তর্জাতিক ভ্রমণপ্রেমীদের জন্য এই বার্তাটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে যারা ভ্রমণ পরিকল্পনা করছেন বা বিদেশে কাজের সুযোগ খুঁজছেন, তাদের উচিত সঠিক তথ্য যাচাই করা এবং অনুমোদিত ভিসা ও এজেন্সির মাধ্যমে নিরাপদভাবে যাত্রা করা।



