পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে

পর্যটন সংবাদ ডেস্ক: পর্তুগাল আগামী রোববার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উচ্চ পর্যায়ের নিউইয়র্ক সম্মেলনের আগে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন এবং সাংবাদিকদের জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া বিষয়টি লিসবনের বিবেচনায় রয়েছে।

পর্তুগাল ইইউ’র ২৭ সদস্য রাষ্ট্রের মধ্যে অল্প কয়েকটির মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে। এর আগে সুইডেন, সাইপ্রাস, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তবে লিসবন সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ইইউ’র অবস্থানকে সমর্থন করবে পর্তুগাল, এবং কোনো ‘আগ বাড়ানো’ পদক্ষেপ নেবে না।

সূত্র: রয়টার্স

Read Previous

যুক্তরাষ্ট্র মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে

Read Next

ইলিশ রপ্তানি ধীরগতি: পাইকারি দাম কিছুটা কমলেও খুচরা বাজারে প্রভাব নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular