১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদীর জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা, কূটনৈতিক বার্তায় ভরপুর ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

পর্যটন সংবাদ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক ফোনালাপে ট্রাম্প এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছার জবাবে মোদী ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন তিনি।

আজ (১৭ সেপ্টেম্বর) মোদীর ৭৫তম জন্মদিন। ১৯৫০ সালে জন্মগ্রহণ করা মোদী এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “ভারত-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করি।”

অন্যদিকে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, মোদীর সঙ্গে তার “চমৎকার” আলাপ হয়েছে। ভারতের সমর্থনকে তিনি আন্তরিকভাবে মূল্যায়ন করেন বলেও উল্লেখ করেছেন।

এই কূটনৈতিক বার্তা বিনিময় ঘটছে এমন সময়ে, যখন দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। একই সঙ্গে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক সতর্ক করেছেন, ভারত যদি যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায়, তবে তারা মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে।

তবে উত্তেজনার মধ্যেও আলোচনার পথ খোলা রয়েছে। মঙ্গলবার দুই দেশের মধ্যে নতুন করে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার ধাপ শুরু হয়েছে। ওয়াশিংটন এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছে এবং বলেছে, এটি মতপার্থক্য কমাতে ও সম্পর্কের ভারসাম্য রক্ষায় নতুন সুযোগ তৈরি করবে।

সূত্র: এনডিটিভি

Read Previous

ঋজুক ঝর্ণা: বান্দরবানের পাহাড়ি বুকে অপূর্ব এক জলপ্রপাত

Read Next

স্কারবরো শোলে ফিলিপাইনের জাহাজে চীনের জলকামান, আহত ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular