১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী: কাতারে হামাস নেতাদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্কে প্রভাব পড়বে না

পর্যটন সংবাদ ডেস্ক: কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্কের ধরণ বদলাবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্বীকার করেছেন, এ ঘটনা গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।

রোববার (১৪ সেপ্টেম্বর) লন্ডন ও তেলআবিব সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা এ ঘটনায় সন্তুষ্ট নই। প্রেসিডেন্টও নন। কিন্তু এতে ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্কের মৌলিক দিক পাল্টাবে না। অবশ্যই আমাদের আলোচনায় আসতে হবে, বিশেষ করে এর প্রভাব গাজায় যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রচেষ্টায় কী হতে পারে।”

গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে ইসরায়েলি হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতরা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করছিলেন।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি কাতারও সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

সূত্র: আনাদোলু

Read Previous

ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

Read Next

ভোরের বৃষ্টিতে রাজধানীতে দীর্ঘ যানজট, দুর্ভোগে অফিসগামী মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular