জাকসু নির্বাচন: ফলাফল বিলম্বে শিক্ষার্থীদের ক্ষোভ, কমিশনের আরও এক সদস্যের পদত্যাগ

পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ৪৮ ঘণ্টা আগে। কিন্তু এত সময় পার হলেও এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ও ক্ষোভ ক্রমেই বাড়ছে।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কমিশনের আরও এক সদস্য, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) কমিশনের আরেক সদস্য মাফরুহী সাত্তার পদত্যাগ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, জাকসু নির্বাচনে নানা অনিয়ম হয়েছে এবং তার মতামতকে বারবার উপেক্ষা করা হয়েছে। মাফরুহীর ভাষায়, “নির্বাচন কমিশনকে আমি মিটিংয়ে বসতে বাধ্য করলেও আমার অনুপস্থিতিতে তারা ভোট গণনা শুরু করে। বিভিন্ন সময়ে আমার অনুরোধও তারা রাখেনি।”

এদিকে, দুই কমিশনারের পদত্যাগ এবং ফলাফল ঘোষণার দীর্ঘসূত্রিতায় শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে ক্ষোভ প্রকাশ করছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অবশিষ্ট নির্বাচন কমিশন কীভাবে এ সংকট সমাধান করে, সেটিই এখন সবার নজরে।

Read Previous

যুগপৎ কর্মসূচিতে ডানপন্থী আট দল, চার দফা দাবি সামনে

Read Next

জাকসু নির্বাচন: কারচুপির প্রমাণ মিললে পদত্যাগের ঘোষণা প্রধান নির্বাচন কমিশনারের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular