কক্সবাজার সৈকতে স্নানে নেমে মুশফিকের আত্মীয় নিখোঁজ

পর্যটন সংবাদ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সাগরে স্নান করতে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আহনাফ (১৮) নামে এক তরুণ পর্যটক। তিনি জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের ঘনিষ্ঠ আত্মীয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সাগরে নামেন আহনাফ। একই সময়ে আরও দুইজন পর্যটক পানির স্রোতে ভেসে যান। উদ্ধারকর্মীদের তৎপরতায় দুজনকে জীবিত উদ্ধার করা হলেও আহনাফের সন্ধান মেলেনি।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা লাইফগার্ড ও উদ্ধারকারী নৌকার সহায়তায় তল্লাশি শুরু করেন। এখনো তার খোঁজে অভিযান চলছে।

এ ঘটনায় মুশফিকুর রহিম গণমাধ্যমকে বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। ডিসি অফিস থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবাই সহযোগিতা করছেন। বাকিটা এখন আল্লাহর হাতে।”

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, “আমাদের রেসকিউ টিম ঘটনাস্থলেই কাজ করছে। দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহনাফকে খুঁজে পেতে চেষ্টা অব্যাহত রয়েছে।”

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. আজিম খান বলেন, “বগুড়া থেকে পরিবারসহ বেড়াতে এসেছিলেন আহনাফ। সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছেন তিনি। জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং উদ্ধার কার্যক্রম চলছে।”

Read Previous

বেআইনি সমাবেশে নজরদারি বাড়ানোর নির্দেশ, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

Read Next

গাজা সিটির বহুতল ভবনে ইসরায়েলি হামলা, একদিনে নিহত অন্তত ৬৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular