গাজা সিটির বহুতল ভবনে ইসরায়েলি হামলা, একদিনে নিহত অন্তত ৬৫

পর্যটন সংবাদ ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে গাজা সিটির আরেকটি বহুতল ভবন। একই দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫ জন মানুষ।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে আশ্রয় হারিয়েছে হাজারো পরিবার। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করে।

আল-রুয়া টাওয়ারে হামলার সময় ওই ভবনের চারপাশে অস্থায়ী তাঁবুতে অনেক বাস্তুচ্যুত পরিবার অবস্থান করছিল। ইসরায়েল দাবি করেছে, বাসিন্দাদের সরতে বলার পরেই তারা হামলা চালায়। তবে স্থানীয়রা বলছেন, দক্ষিণে কোনো নিরাপদ জায়গা নেই, ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিকহারা হয়ে পড়ছে।

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া বলেন, “পরিস্থিতি ভয়াবহ। শত শত পরিবার এক মুহূর্তে আশ্রয় হারাচ্ছে। মানুষ কোথায় যাবে তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, সেনারা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছে। কিন্তু স্থানীয় সূত্র বলছে, ধ্বংস হওয়া আল-রুয়া টাওয়ার ছিল পাঁচতলা বিশিষ্ট একটি ভবন, যেখানে অ্যাপার্টমেন্ট ছাড়াও দোকান, একটি ক্লিনিক ও জিম ছিল।

এর আগে শুক্রবার ও শনিবার হামলায় ১২ ও ১৫ তলা দুটি টাওয়ার ভেঙে পড়ে। এ ঘটনায় অসংখ্য পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। একজন ক্ষতিগ্রস্ত বলেন, “আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। আধা ঘণ্টার মধ্যে আমাদের বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।”

Read Previous

কক্সবাজার সৈকতে স্নানে নেমে মুশফিকের আত্মীয় নিখোঁজ

Read Next

কিংবদন্তি নায়ক সোহেল রানার আবেগঘন আবেদন: ‘আমি ভুল করেছি, সবার কাছে ক্ষমা চাই’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular