রাজনৈতিক দল ও হেফাজত নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় ল,নি।র্বাচন নিয়ে আলোচনা করতে আবারও রাজনৈতিক নেতাদের সঙ্গে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। এতে অংশ নেন সাতটি রাজনৈতিক দলের নেতা এবং একটি সংগঠনের প্রতিনিধিরা।

দলগুলোর মধ্যে রয়েছে— এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণফ্রন্ট। পাশাপাশি সংগঠন হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।

এর আগে গত রবিবার বিএনপি, জামায়াত ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন ড. ইউনূস। সেদিনও আলোচনার মূল বিষয় ছিল সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন জাতীয় নির্বাচন।

প্রধান উপদেষ্টার এসব ধারাবাহিক বৈঠককে রাজনৈতিক মহল আগামী নির্বাচনকে কেন্দ্র করে সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে।

Read Previous

তারেক রেফাত উল্লাহ খান ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিয়োগপ্রাপ্ত

Read Next

নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular