নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

পর্যটন সংবাদ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নূরের সহধর্মিনী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

সাক্ষাৎকালে মারিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে এবং চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। তিনি জানান, নূরের দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়া জরুরি।

এ সময় প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তিনি বলেন, “এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তাঁর সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।”

সাক্ষাতে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

Read Previous

রাজনৈতিক দল ও হেফাজত নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Read Next

বাংলাদেশিদের পর্যটকদের জন্য মৌরিতানিয়ার ভিসা: কীভাবে পাবেন, কত খরচ হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular