১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ পালন করছে তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপির যাত্রা শুরু করেন।

দলটি জানায়, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী তারা উদ্‌যাপন করছে ভিন্ন প্রেক্ষাপটে। দীর্ঘ দেড় যুগ রাজপথের লড়াইয়ের পর ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে নতুন করে রাজনৈতিক প্রাণ ফিরে পায় বিএনপি।

চ্যালেঞ্জ আর সম্ভাবনা

দলীয় সূত্রে জানা গেছে, ৪৭ বছরে বিএনপি চারবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছে। তবে সাম্প্রতিক পরিবর্তিত বাস্তবতায় তাদের সামনে নতুন সুযোগের পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রধান চ্যালেঞ্জ হলো ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন নিশ্চিত করা।
এছাড়া তরুণ ভোটারদের আস্থা অর্জন, জামায়াতে ইসলামী সঙ্গে সম্পর্কের টানাপড়েন সামাল দেওয়া এবং ঘোষিত ‘জুলাই সনদ’ কার্যকর করাও বিএনপির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।

প্রতিষ্ঠার ইতিহাস

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর রাষ্ট্রক্ষমতায় আসেন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। তিন বছর পর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন। ১৯৮১ সালে তার হত্যার পর দলের নেতৃত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে রাষ্ট্রক্ষমতায় আসে। বর্তমানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে—

  • ১ সেপ্টেম্বর: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, সারা দেশে আলোচনা সভা ও র‌্যালি।
  • ২ সেপ্টেম্বর: নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি।
  • ৩ সেপ্টেম্বর: উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র‌্যালি।
  • ৪ সেপ্টেম্বর: বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান।
  • ৫ সেপ্টেম্বর: ঢাকায় গোলটেবিল আলোচনা।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিশেষ ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করেছে দলটি।

Read Previous

জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

Read Next

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি–বজ্রবৃষ্টির আভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular