রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি–বজ্রবৃষ্টির আভাস

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা অঞ্চলের জন্য সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Read Previous

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Read Next

বিদেশি প্রতিষ্ঠান থেকে কেনা ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular