১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মুসল্লি বেশে মোটরসাইকেল চুরি, ডিবির জালে এক চক্রের সদস্য

পর্যটন সংবাদ ডেস্ক : যশোরে মুসল্লি বেশে মসজিদ থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুল্লাহ বিন জিহাদ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কেশবপুরে জুমার নামাজের সময় ফারুক হোসেন নামে এক মুসল্লির মোটরসাইকেল চুরি হয়। অভিযোগ পাওয়ার পরপরই ডিবি পুলিশের এসআই অলোক কুমার দের নেতৃত্বে অভিযান চালিয়ে রাতে শহরের মুড়লি এলাকা থেকে জিহাদকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জিহাদ যশোরের বাঘারপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, মুসল্লি বেশে মসজিদে ঢুকে মোটরসাইকেল চুরি করাই তাদের চক্রের মূল কাজ। এরপর এসব মোটরসাইকেল দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে দেওয়া হয়।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূইঞা বলেন, জিহাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের ধরতে পৃথক অভিযান শুরু হয়েছে। আটক জিহাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read Previous

গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলা: নিন্দা জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

Read Next

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আইসিইউতে, সামান্য হুঁশ ফিরেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular