
পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত অশুভ সংকেত। মতপ্রকাশের অধিকার ও শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ গণতন্ত্রের মৌলিক শর্ত, কিন্তু তা আজ বারবার লঙ্ঘিত হচ্ছে।
গোলাম পরওয়ার আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট মহলকে এ ধরনের রাজনৈতিক সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।



