খাগড়াছড়িতে পর্যটক অপহরণ: সেনাবাহিনীর অভিযানে ৪ জন আটক, ৩ জন পর্যটক এখনো নিখোঁজ

পর্যটন সংবাদ ডেস্ক: খাগড়াছড়িতে পর্যটক অপহরণের ঘটনায় চার যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে তাদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার খাগড়াছড়ি ঘুরে রাঙামাটি যাওয়ার পথে ছয় পর্যটক অপহরণের শিকার হন। তিনটি মোটরসাইকেলে করে তাদের রাঙামাটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে মুক্তিপণ আদায় করে দুজনকে ছেড়ে দেওয়া হলেও মো. সেলিম নামে একজন বর্তমানে রাঙামাটি পুলিশ হেফাজতে রয়েছেন। তবে বাকি তিনজন পর্যটকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাটিরাঙ্গা সেনা জোনের একটি চেকপোস্টে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটকরা হলেন— আতাউর রহমান সুজন (২২), দ্বীন ইসলাম পারভেজ (৩০), দেলোয়ার হোসেন (২৭) ও নুনা প্রিয় চাকমা (৩৬)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অপহরণচক্রের সঙ্গে জড়িত।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সেনাবাহিনী থেকে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজন ভিকটিমও রয়েছেন। পুরো ঘটনার তদন্ত চলছে এবং নিখোঁজ পর্যটকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

পাহাড়ি এলাকায় ভ্রমণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।

Read Previous

ইউএস-বাংলা এয়ারলাইন্সে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ

Read Next

গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলা: নিন্দা জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular