বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হলেন কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবসায়ী কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক। গত ২৯ মে ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি জোরান মিলানোভিচ তাকে এ পদে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেন। পরবর্তীতে ১৮ আগস্ট বাংলাদেশ সরকার এক্সেকুয়াতুর প্রদান করলে তার নিয়োগ আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।

দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, “এই নিয়োগ যেমন আমার জন্য গর্বের, তেমনি এটি এক বড় দায়িত্বও। আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার সম্পর্ক আরও গভীর করব।”

অনারারি কনসাল হিসেবে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, পর্যটন এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে উদ্যোগ নেবেন বলে আশা করা হচ্ছে। বিশেষত, বাংলাদেশে ইউরোপীয় পর্যটন বাজার প্রসারে এবং ক্রোয়েশিয়ার সমুদ্রতীরবর্তী শহরগুলোতে বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে তুলে ধরতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই নিয়োগ বাংলাদেশ-ক্রোয়েশিয়া সম্পর্ককে নতুন মাত্রা দেবে এবং ভবিষ্যতে বিনিয়োগ ও পর্যটন খাতে উভয় দেশই বাস্তব সুফল পাবে।

Read Previous

এস আলম গ্রুপের মালিকসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Read Next

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ভিসা সীমা ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular