১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী গাড়ি থেকে তেল নেওয়ার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে পাম্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

Read Previous

হামাসের অভিযোগ: গাজা পুনর্বাসন পরিকল্পনা নতুন ধ্বংসযজ্ঞের কৌশল

Read Next

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular