আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: ইউক্রেন নিয়ে আলোচনা, চুক্তি হয়নি

পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কায় মুখোমুখি বৈঠকে বসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টার বৈঠক শেষে ট্রাম্প একে ‘ইতিবাচক’ আখ্যা দিলেও কোনো ধরনের চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।

সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য দেন পুতিন। তিনি জানান, কিছু বিষয়ে তারা একমত হলেও বিস্তারিত কিছু জানাননি। দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির জন্য ইউক্রেন হামলার মূল কারণগুলো সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেন পুতিন।

তার দাবি, ট্রাম্প যদি আগেই ক্ষমতায় থাকতেন তবে রাশিয়া হয়তো ইউক্রেনে হামলা চালাত না।

পুতিনের পর বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, অনেক বিষয়ে তারা একমত হয়েছেন, তবে কয়েকটি বড় ইস্যুতে সমঝোতা সম্ভব হয়নি। তাই আপাতত কোনো চুক্তি হয়নি। ন্যাটো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি বৈঠকের অগ্রগতির বিষয়ে অবহিত করবেন বলেও জানান।

সংক্ষিপ্ত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি দুই নেতা। শেষ মুহূর্তে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান, যা ট্রাম্পও ইতিবাচকভাবে গ্রহণ করেন।

সূত্র: সিবিএস নিউজ

Read Previous

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুদাম-কারখানা পুড়ে ছাই

Read Next

মিরতিংগা বাজার: শতবর্ষী চা-বাগানের শ্রমজীবী মানুষের প্রাণের হাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular