২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে তরুণ বিজ্ঞানীদের জন্য নতুন ‘কে ভিসা’, শুরু ১ অক্টোবর থেকে

পর্যটন সংবাদ ডেস্ক: প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য বিশেষ ‘কে ভিসা’ চালু করছে চীন। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই ভিসার ঘোষণা দিয়েছে চীনের স্টেট কাউন্সিল।

‘কে-টাইপ’ ভিসার লক্ষ্য মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) খাতের মেধাবী তরুণদের আকর্ষণ করা। আবেদনকারীদের অবশ্যই দেশি বা বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে, অথবা বর্তমানে গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে।

এই ভিসার অন্যতম সুবিধা হলো আবেদন প্রক্রিয়া সহজ হওয়া। অন্য ভিসার মতো কোনো চীনা নিয়োগকর্তা বা আমন্ত্রণপত্রের প্রয়োজন নেই। পাশাপাশি ভিসাধারীরা একাধিকবার চীনে প্রবেশ করতে পারবেন এবং মেয়াদ ও অবস্থানের সময়সীমা সাধারণ ভিসার চেয়ে বেশি হবে।

যদিও বয়সসীমা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, ধারণা করা হচ্ছে ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে তরুণদের জন্য এটি প্রযোজ্য হবে।
বিশেষজ্ঞদের মতে, ২০৩৫ সালের মধ্যে প্রযুক্তি পরাশক্তি হওয়ার লক্ষ্যে চীনের এটি একটি বড় কৌশলগত পদক্ষেপ। এর আগে দেশটি ‘ট্যালেন্টেড ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম’-এর মতো উদ্যোগ চালু করেছে। বর্তমান বিশ্বে কিছু দেশে গবেষণা তহবিল কমে যাওয়ার প্রেক্ষাপটে এই ভিসা চীনকে আন্তর্জাতিক মেধাবী তরুণদের টানতে সহায়তা করবে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Read Previous

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে ১৫৯ বাংলাদেশি, বিশ্বে তৃতীয় অবস্থান

Read Next

ব্রুনেই ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য ভিসা প্রসেসিং নির্দেশিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular