ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে ১৫৯ বাংলাদেশি, বিশ্বে তৃতীয় অবস্থান

পর্যটন সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইউরোপের মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ অর্জন করেছেন ১৫৯ জন বাংলাদেশি শিক্ষার্থী। এর মধ্যে ১০৯ জন শিক্ষার্থী দুই বছর মেয়াদি জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে পূর্ণাঙ্গ (ফুল ফান্ডেড) বৃত্তি পেয়েছেন। বিশ্বব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা এবার তৃতীয় স্থানে উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার গুলশানে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের আয়োজনে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এটি শুধু ব্যক্তিগত নয়, বরং জাতীয় অর্জন। আমাদের শিক্ষার্থীরা ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিশ্ব মঞ্চে দেশের মেধার পরিচয় তুলে ধরবে।”

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইরাসমাস প্লাস শুধু শিক্ষা নয়, দক্ষতা ও কর্মসংস্থানেরও বড় সুযোগ তৈরি করছে। এ ধরনের প্রোগ্রাম ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে।

প্রসঙ্গত, ইরাসমাস মুন্ডাস বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ, যা ১৯৮৭ সাল থেকে চালু রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পান।

Read Previous

ভোলাগঞ্জের লুট হওয়া পাথর ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

Read Next

চীনে তরুণ বিজ্ঞানীদের জন্য নতুন ‘কে ভিসা’, শুরু ১ অক্টোবর থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular