১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাবের তথ্য তলব

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয়জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বুধবার (১৩ আগস্ট) দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

চিঠিতে তাদের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণ, কেওয়াইসি নথি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য তিন কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট থাকলেও সেই তথ্য জানাতে বলা হয়েছে।

তালিকায় রয়েছেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এর মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান এবং আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইলে পদত্যাগ করেন।

ছয় সাবেক ডেপুটি গভর্নরের মধ্যে আছেন—এস কে সুর চৌধুরী (বর্তমানে দুদকের মামলায় কারাগারে), মো. মাসুদ বিশ্বাস (পদত্যাগে বাধ্য), আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।

বিএফআইইউ সূত্রে জানা গেছে, এসব প্রাক্তন শীর্ষ কর্মকর্তার আর্থিক লেনদেন যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Read Previous

ঢাকা ও আশপাশে ১৪ আগস্ট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

Read Next

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা, পর্যটন খাতে জোরদার সহযোগিতার আশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular