ঢাকা ও আশপাশে ১৪ আগস্ট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

পর্যটন সংবাদ ডেস্ক: গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানী ঢাকা ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় মৌচাক, নিমাইকাশারী, বটতলা, রানীমহল, সারুলিয়া বাজার ও স্টাফ কোয়ার্টার এলাকায় পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে।

এ সময় চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, ডিএনডি বাঁধের আশপাশে গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

Read Previous

নির্বাচনে যেতে চাই, তবে আগে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাই: ডা. তাহের

Read Next

সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাবের তথ্য তলব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular