মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা, পর্যটন খাতে জোরদার সহযোগিতার আশ্বাস

পর্যটন সংবাদ ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১ আগস্ট দেশটিতে পৌঁছান ড. ইউনূস। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন। দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় হয়।

চুক্তিগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাত (এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ, অবকাঠামো উন্নয়ন), গবেষণা ও নীতি-প্রণয়ন সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং ব্যবসায়িক চেম্বারগুলোর মধ্যে অংশীদারিত্ব উল্লেখযোগ্য। এসব চুক্তি পর্যটন ও বিনিয়োগ খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে অংশীদারিত্ব বাড়লে দুই দেশের মধ্যে পর্যটন বিনিময়ও ত্বরান্বিত হবে। এতে বাংলাদেশি পর্যটকরা দক্ষিণ-পূর্ব এশিয়ার গন্তব্যে ভ্রমণে আরও সুযোগ ও সুবিধা পাবেন, পাশাপাশি মালয়েশিয়া থেকেও পর্যটক আগমন বাড়তে পারে।

Read Previous

সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাবের তথ্য তলব

Read Next

ব্রুনেই ভ্রমণ: ভিসা প্রসেসিংয়ের পূর্ণাঙ্গ গাইড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular